Logo
table-post
“জনসেবায় অঙ্গীকার: পিলজংগে মোদাচ্ছের মল্লিক”
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
শাসক নয় জনগনের সেবক হয়ে মানুষের কল্যানে কাজ করতে চাই। এমন-ই অঙ্গিকার নিয়ে আসন্ন পিলজংগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সদস্য, ফকিরহাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ও পিলজংগ ইউনিয়নের শ্যামবাগাত গ্রামের সাবেক মেম্বর মোঃ মোদাচ্ছের মল্লিক। তিনি একান্ত সাক্ষাৎকারে এই মহতী উদ্যোগের কথা পূনঃব্যক্ত করেন। 

তিনি বলেন ১৯৯৬সালে প্রথম ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত হন, এর পর যুবদলে নাম লিখানোর পর ২০১৮সালে তিনি জেলা যুবদলের হারুন-সুজন কমিটির সদস্য এবং বর্তমানে ফকিরহাট উপজেলা যুবদলের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক নির্বাচিত হন। এছাড়াও একই সময়ে অথাৎ ২০১১সাল থেকে ২০১৬সাল পর্যন্ত তিনি ৩নং ওর্য়াডের মেম্বর নির্বাচিত হয়ে জনগনের সেবক হয়ে কাজ করেছেন। শুধু তাই নয়, ঐ একই বছরে অথাৎ ২০১৬সালে তিনি পিলজংগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পাওয়ার জন্য বিএনপি’র কেন্দ্রিয় কমিটির কাছে আবেদন করেন। কিন্তু দল মনোনয়ন না দেওয়ার তিনি দলের মনোনীত প্রার্থীর ধানের শীষ প্রতিকের পক্ষে কাজ করেন। 

তিনি আরো বলেন, ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলন করতে গিয়ে তিনি ৩১টি মামলায় ৭বার গ্রেফতার হয়ে মোট ২৮মাস ২১দিন কারাবাস ও ১৭দিন পুলিশি রিমান্ড খেটেছেন। ঐ সময়ে দুইবার গুলিবিদ্ধ হয়ে হাসপাতালেও ভর্তি ছিলেন। যা জেলা বা কেন্দ্রীয় কমিটির কোন নেতা বা কর্মি এমন নির্যাতনের শিকার হয়েছেন বলেও মনে হয় না। 

আর এই সিমাহীন অত্যাচার নির্যাতনের কারনে তিনি আজ নির্যাতিত ও ত্যাগী নেতার কাতারে পরিচিতি অর্জন করেছেন। তিনি বলেন, দীর্ঘ ১৭বছরের অমানষিক নির্যাতনের কারনে তিনি বিপুল পরিমানে অর্থ-সম্পদ হারিয়ে ফেললেও তার মনোবল সাধারণ খেটে খাওয়া মানুষের কল্যানে কাজ করার জন্য। তিনি অঙ্গিকার করে বলেন আমি শাসক নয় জনগনের সেবক হয়ে মানুষের কল্যানে আজীবন কাজ করতে চাই। আর এজন্য আসন্ন পিলজংগ ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন। তাঁর দাবী ২০১৬সালে দল তাকে মনোনীত না করলেও এবার তাকে সমর্থন বা মনোনীত করবেন। 

@bagerhat24.com