শরণখোলায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
01/01/1970 12:00:00শরণখোলা প্রতিনিধি
শরণখোলায় পানিতে ডুবে তোহা নামের সাড়ে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ১৩ এপ্রিল সকাল ১১টার দিকে উপজেলার চাল রায়েন্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোহা উপজেলার চাল রান্না গ্রামের বাসিন্দা বাবুল জমাদ্দারের মেয়ে।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার আন্দোলনে গ্রামের বাসিন্দা বাবুল জামার মেয়ে তোহা সকালে স্কুল থেকে বাড়ি ফিরে আসে। পরে বাড়ির উঠানে খেলাধুলা শেষে বাড়ি সংলগ্ন খালে গোসল করতে যায়। এ সময় তার মা পারিবারিক কাজে ব্যস্ত থাকায় অসাবধানতাবশত কাঠের ঘাট থেকে ওই শিশুটি খালে পড়ে যায়। কিছুক্ষণ পর তার মা তাকে খুঁজে না পেয়ে খালপাড়ে যেয়ে তাকে পানির মধ্যে হাবুডুবু খেতে দেখে। সেখান থেকে তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তোহাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কর্তব্য চিকিৎসক বলেন হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই পরিবারের মধ্যে শোকের মাতন ছড়িয়ে পড়েছে।
শরলখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ শামিনুল হক ও এসআই উদয় সরকার বলেন, পরিবারের পক্ষ থেকে কোন আপত্তি না থাকায় তার লাশ দাফন করার জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
