ফকিরহাট সদরে বুধবার থেকে গরু-ছাগলের হাট শুরু
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট বিশ্বরোড মোড় এলাকার শিউলি ফিলিং ষ্টেশন তেলের পাম্পের সামনে গরু-ছাগলের হাট বসানোর উদ্যোগ গ্রহন করা হয়েছে। আগামী বুধবার (১৫ এপ্রিল) থেকে উক্ত স্থানে পশুর হাটটি চালু করা হচ্ছে। এখানে সপ্তাহে প্রতি রবিবার ও বুধবার এই দুইদিন পশুর হাট বসানোর সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।
এ উপলক্ষে শনিবার (১১ এপ্রিল) দুপুর ১২টায় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, গনমাধ্যমকর্মি, গরু-ছাগল খামারী, ব্যবসায়ী ও মাংস বিক্রেতাসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষদের সাথে একান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ শরিফুল কামাল কারিম, সাংগঠনিক সম্পাদক নোমান আল মেহেদী, অধ্যাপক মোফাজ্জল হায়দার, উপজেলা যুবদলের আহবায়ক মোল্লা রাজু আহম্মেদ, ফকিরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট কাজী ইয়াছিন ও ফকিরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ মনিরুল ইসলাম মনি সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
