ফকিরহাটের হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের সাতসইয়া হাজী আব্দুল হামিদ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে দুইদিন ব্যাপী ৫৮তম বার্ষিক ক্রীড়া ও সংস্কৃতিক প্রতিযোগীতার শুভ উদ্বোধন বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় বিদ্যালয় চত্তরে অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপি’র সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্ভোধন করেন।
প্রধান শিক্ষক সরদার হাফিজুর রহমান এর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক সৈয়দ শাহ ইলান এবং সহকারী শিক্ষক নিলয় রায় চৌধুরী’র যৌথ সঞ্চালণায় এতে আরো উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ সমরেশ রায় চৌধুরী, ঢালী আব্দুল মালেক ও মোঃ সিদ্দিকুর রহমান সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ।
