চিতলমারীর নবাগত ইউএনও’কে ফুলেল শুভেচ্ছা
01/01/1970 12:00:00চিতলমারী প্রতিনিধি
চিতলমারীর নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকাল ১১ টায় তাঁর কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়। চিতলমারী উপজেলা মেইন রোড বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ এ শুভেচ্ছা জানান।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, চিতলমারী উপজেলা মেইন রোড বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ নিয়ামত আলী খান, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম মুন্সি, ব্যবসায়ী নেতা রফিকুল ইসলাম কাকা মিয়া, জাহিদুর রহমান, শ্যামল দাস, সোহরাব হোসেন, রাতুল মোল্লা, জনি, শহিদুল শেখ ও এবাদুল শেখ প্রমূখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার ৫ এপ্রিল চিতলমারীতে যোগদান করেন। আগে তিনি ঝিনাইদহের মহেশপুর উপজেলায় কর্মরত ছিলেন। তিনি ৩৬তম বিসিএস পরীক্ষায় সুপারিশ প্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর ক্যাডার হিসেবে কর্মজীবনে পদার্পণ করেন।
