Logo
table-post
ফকিরহাটে স্ত্রীর শরীরে গরম ফ্যান ঢেলে দেওয়ার অভিযোগে স্বামী গ্রেপ্তার
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে ভাত রান্না করতে দেরী হওয়ায় স্ত্রী মুসলিমা বেগম (২৭) নামের একজন নারীর শরীরে গরম ভাতের মাড় ঢেলে দেয় স্বামী চুন্নু শেখ। এতে ওই নারী গুরুত্বর আহত হয়েছেন। উপজেলা পাগলা-শ্যামনগর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী চুন্নু শেখ (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ এপ্রিল) দুপুরে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলা হাজতে পাঠানো হয়েছে। 

পুলিশ ও ভুক্তভোগী ওই নারী জানান, রবিবার (৫ এপ্রিল) সকালে বাড়ির অন্য কাজে ব্যস্ত থাকায় সকালে ভাত রান্না করতে দেরী হওয়ায় তার স্বামী গরম ভাতের মাড় তার শরীরে ঢেলে দেয়। এতে তার মূখমন্ডল ও শরীরের এক পাশে ঝলসে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্স এনে ভর্তি করেন। এ ঘটনায় আহত ঐ নারীর ভাই নিজ বাদী হয়ে এদিন রাতেই ফকিরহাট মডেল থানায় একটি মামলা করেন। যার মামলা নং-৯, তারিখ-০৫/০৪/২০২৬ই। এঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামী চুন্নু শেখকে গ্রেপ্তার করেছে। 

ফকিরহাট উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোস্তাফিজুর রহমান জানান, ওই নারীর চিকিৎসার জন্য একটি বোর্ড গঠন করা হয়েছে। আশা করি এখানে সে সুচিৎসা পাবেন। অন্যত্র যাওয়া লাগবে না বলেও তিনি জানান। ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো: সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তধিন রয়েছে। 
 

@bagerhat24.com