বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬ এপ্রিল) সকালে শহরের ধানসিঁড়ি সম্মেলন কক্ষে মানবাধিকার কর্মী এ্যাড. মেহেরুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি ও সদর উপজেলা নাগরিক ফোরামের সদস্য এস এম রাজ,সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাংবাদিক আজাদুল হক, উদয়ন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ইশরাত জাহান, নির্মান সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিজিয়া পারভীন, সদর উপজেলা নাগরিক ফোরাম সাধারন সম্পাদক নাদিরা আকরাম, রামপাল উপজেলা নাগরিক ফোরাম সম্পাদক এঞ্জেল মৃধাসহ বাগেরহাট সদর উপজেলা, রামপাল উপজেলার উপজেলা ও ইউনিয়ন নাগরিক ফোরামের নেতৃবৃন্দ।
"নাগরিক" প্রকল্পের আওতায় এম্বাসি অব সুইজারল্যাণ্ড, গ্লোবাল এফেয়ার্স অব কানাডা এবং মানুষের জন্য ফাউণ্ডেশনের সহযোগিতায় আমরাই পারি জোট (উই ক্যান),উদয়ন বাংলাদেশ ও নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে। সভায় পরিচালনা করেন আমরাই পারি জোটের (উই ক্যান) কনসালট্যান্ট নজমুস সাকিব রুবেল।
বাগেরহাট সদর ও রামপাল উপজেলার চারটি ইউনিয়নসহ দেশের ১২ জেলার ৪৮ টি ইউনিয়নে সুবিধা বঞ্চিত, দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে "নগরিক" প্রকল্প কাজ করছে।
