Logo
table-post
চিতলমারীর নবাগত ইউএনও খাদিজা আক্তারের পরিচিতি সভা
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি 
চিতলমারীর নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা আক্তারের পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ এপ্রিল) দুপুর ৩ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ পরিচিতি সভা হয়। সভায় রাজনৈতি দলের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিকবৃন্দ ও সুধিজনরা উপস্থিত ছিলেন। 

সহকারি কমিশনার (ভূমি) মিঠুন মৈত্রের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, স্যানীটারী ইন্সপেক্টর মোঃ রিয়াজুল হক তালুকদার, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শরিফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. ফজলুল হক, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মনিরুজ্জামান, সেক্রেটারী জাহিদুজ্জামান নান্না, চিতলমারী প্রেসক্লাবের সভাপতি মোঃ একরামুল হক মুন্সি, চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সেলিম সুলতান সাগর ও সাধারন সম্পাদক মোঃ তাওহিদুর রহমান বাবু।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু তালেব শেখ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা শিকদার আব্দুল আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ মিরাজুল ইসলাম, এনসিপির শাহরিয়ার জুয়েল ও ছাত্র সমন্বয়ক রহমত মোল্লা প্রমূখ। 

পরিচিতি সভা শেষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তারকে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মনিরুজ্জামানের নেতৃত্বে সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার ৫ এপ্রিল চিতলমারীতে যোগদান করেন। আগে তিনি ঝিনাইদহের মহেষপুর উপজেলায় কর্মরত ছিলেন। তিনি ৩৬তম বিসিএস পরীক্ষায় সুপারিশ প্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর ক্যাডার হিসেবে কর্মজীবনে পদার্পণ করেন। 
 

@bagerhat24.com