ফকিরহাটে রাধাগোবিন্দ মন্দিরে মহানামযজ্ঞ ৭ এপ্রিল
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পাগলা দেয়াপাড়া দাশপাড়া শ্রী শ্রী রাধা-গোবিন্দ মন্দির অঙ্গনে ৩৭তম বার্ষিক ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রম্ম নাম সংর্কীতন মহানামযজ্ঞনুষ্ঠান আগামী ২৩ চৈত্র ১৪৩২ বাংলা ৭ এপিল বিকাল ৪ ঘটিকা হতে রাত ৭.৩০ ঘটিকা পর্যন্ত শ্রীমদ্ভাগবত পাঠের মধ্যদিয়ে আরম্ভ হবে। শ্রীমদ্ভাগবত পাঠ করবেন, দেবানন্দ রাধারমন দাস। এবং রাত ৮টায় শ্রী শ্রী তারকব্রম্ম নামযজ্ঞের শুভ গন্ধাধিবাস ও অধিবাস কীত্তন।
২৪ ও ২৫ চৈত্র ১৪৩২ বাংলা, ৮ ও ৯ এপ্রিল ২০২৬ইং বুধ ও বৃহস্পতিবার অরুনোদয় হইতে ১৬ প্রহরব্যাপী শ্রী শ্রী তারকব্রম্ম হরিনাম সংকীত্তন। ২৬ চৈত্র ১৪৩২ বাংলা, ১০ এপ্রিল ২০২৬ইং শ্রক্রবার অরুনোদয় হতে ব্রম্ম মুহুত্বে শ্রী শ্রী তারকব্রম্ম নাম সমাপন, কুঞ্জ ভঙ্গ, নগর পরিক্রমা ও মধ্যাহেৃ শ্রীশ্রী মহাপ্রভুর ভোগরাগান্তে মহাপ্রসাদ বিতরন।
নাম রসামৃত পরিবেশন করবেন ব্রজ নন্দন সম্প্রদায়-সাতক্ষিরা (মাষ্টার হীরক বৈদ্য), হরি মন্দির সম্প্রদায় সাতক্ষিরা (মাষ্টার শ্যামল বাবু), রাধা-গোবিন্দ সম্প্রদায় বাগেরহাট (মাষ্টার সৌরভ বাবু), যুগল-গোপাল সম্প্রদায় বাগেরহাট (মাষ্টার বিশ্ববাবু), রাসমনি সম্প্রদায় খুলনা (মাষ্টার শমিষ্ঠা সরদার) ও শ্রী রাধা-গোবিন্দ সম্প্রদায় বাগেরহাট (কমিটি)। উক্ত শ্রী শ্রী তারকব্রম্ম (নাম সংর্কীত্তন) মহানামযজ্ঞনুষ্ঠানে সকল ভক্তবৃন্দদেরকে যথাসময়ে উপস্থিত থেকে মহানামযজ্ঞনুষ্ঠান শ্রবন করার জন্য কমিটির পক্ষ হতে বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।
