Logo
table-post
রামপালে শিক্ষক আচরণের গুরুত্ব তুলে ধরলেন প্রতিমন্ত্রী ডক্টর ফরিদ
01/01/1970 12:00:00

রামপাল প্রতিনিধি
বর্তমান সরকার শিক্ষার ক্ষেত্রে কোন রাজনৈতিক পরিচয়কে গুরুত্ব দেয় না। আমাদের সন্তানদের বিশ্বমানের নাগরিক হিসাবে গড়ে তুলতে হলে শিক্ষকদের আচারণগত পরিবর্তন দরকার। শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষকদের গুরুত্ব অপরিসীম। শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। বিগত সরকার শিক্ষার মানকে সর্বনিম্ন পর্যায়ে নিয়ে গেছিল। আমাদের সরকার সেটি উত্তরণের চেষ্টা করছে। সঠিক শিক্ষা গ্রাহন ও গুণগত শিক্ষা সমাজকে তথা রাষ্ট্রকে আলোকিত করে। শিক্ষরা সঠিকভাবে দায়িত্ব পালন করলে দেশ ও সমাজ সমৃদ্ধ হবে। সুতরাং শিক্ষকদের সেভাবে মাইন্ড সেটআপ করতে হবে। 

শনিবার (০৪ এপ্রিল) উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি আয়োজিত সংবর্ধনা ও শিক্ষক-কর্মচারীদের মধ্যে  কল্যাণ তহবিলের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি রামপাল উপজেলা শাখার সভাপতি মো. ফরহাদ হোসেন আকু্ঞ্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাপ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মামুদুর রহমান পিয়াল, মো. আল আমিন হাওলাদার, প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক মো. মহাসীন শেখ, সাবেক প্রধান শিক্ষক জয়ন্ত কুমার ঢালী, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন প্রমুখ।

@bagerhat24.com