Logo
table-post
পিলজংগ ইউনিয়নে ভাতা বাছাই কমিটির সভা অনুষ্ঠিত
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ ইউনিয়ন পরিষদের উদ্যোগে বয়স্ক বিধবা ও প্রতিবন্দি ভাতা বাছাই কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২রা এপ্রিল) সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও ইউপি সচিব চিরঞ্জিত কুমার বিশ্বাস এর সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি সরদার বিল্লাল হোসেন, ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ মাওলানা মোঃ নাজমুল হুসাইন, ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম, শেখ নাজিম উদ্দিন, শেখ সিরাজুল ইসলাম, মোঃ ফরহাদ হোসেন, বিপ্লব দত্ত, সঞ্জয় ধর (সুমন), মহিলা সদস্য মর্জিনা বেগম, স্বপ্না বেগম, শামীমা আক্তার পলি ও রহিমা বেগম প্রমুখ। 

সভায় ২৪টি বয়স্ক ভাতা, ৩৯টি বিধবা ভাতা ও ২৭টি প্রতিবন্দি ভাতার তালিকা বাছাই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় বিভিন্ন ওয়ার্ডের গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 


 

@bagerhat24.com