জমি যার ঘের তার এমন দাবিতে মোরেলগঞ্জে মানববন্ধন
01/01/1970 12:00:00মোরেলগঞ্জ প্রতিনিধি
মোরেলগঞ্জে জমি যার ঘের তার এমন দাবিতে মানববন্ধ করেছেন স্থানীয়রা। একই সাথে তারা রাজনৈতিক ও পেশীশক্তি খাটিয়ে ঘের দখলকারি বহিরাগতদেরকেও উচ্ছেদের দাবি তুলেছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) বেলা ১২টার দিকে বহরবুনিয়া গ্রামের বিবাদমান ৮৫ বিঘা জমির ঘেরের পশে মানববন্ধন করেন জমির মালিকেরা। ওই ঘের বহিরাগতরা প্রভাব খাটিয়ে দখল করে মাছ চাষ করছে এমন অভিযোগ করা হয় মানববন্ধনে।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্ত ৃতা করেন এমদাদুল ইসলাম ইমু, তৌহিদুল ইসলাম টুটুল ও মো. আলম খান।
বক্তারা বলেন, ‘জমির মালিকানা নেই অথচ পেশি শক্তির বলে অনেকে ঘের মালিক হয়েছেন। এখানে রাজনৈতিক প্রভাবও খাটানো হচ্ছে। আমরা এখন থেকে জমি যার ঘের তার এই ঘোষণার বাস্তবায়ন চাই। বগিরাগতরা এখানে ঘের করতে পারবেনা’।
মানববন্ধনে অংশ গ্রহনকারি ভূক্তভোগীরা এ বিষয়ে ক্ষমতাসীন দল বিএনপি ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
