Logo
table-post
মোরেলগঞ্জে বৈদ্যুতিক মিটারে বজ্রপাত, বসতঘর পুড়ে ছাই আহত ৩
01/01/1970 12:00:00

মোরেলগঞ্জ প্রতিনিধি

মোরেলগঞ্জে এক কৃষকের বসতঘরের বৈদ্যুতিক মিটারে বজ্রপাতে গোটাঘর পুড়ে ছাই হয়েছে। একই সাথে ঘরে থাকা ১ বছরের শিশুসহ ৩ জন আহত হয়েছেন। শনিবার দুপুর ১ টার দিকে খাউলিয়া ইউনিয়নের সন্ন্যাসী গ্রামের করাত কল শ্রমিক মোবারক আলী হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, দুপুরে মোবারক আলীর ঘরের বৈদ্যুতিক মিটারের ওপর বজ্রপাত হলে মুহুর্তের মধ্যে গোটা ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে যাবতীয় মালামাল পুড়ে যায়। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা শিশু আরিশা(১), আরিফা(৩) ও শারমিন বেগম(২৮) আগুনে ও বজ্রপাতের শব্দে আহত হন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, বজ্রপাতে কৃষকের বসতঘর পুড়ে যাওয়া ও শিশু আহতের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। ক্ষতিগ্রস্তদের পাসে উপজেলা প্রশাসন থাকবেন বলে তিনি জানান। 

@bagerhat24.com