মোল্লাহাটে তেলের সংকট: পাম্পে দীর্ঘ লাইন, ভোগান্তি চরমে
01/01/1970 12:00:00মোল্লাহাট প্রতিনিধি
মধ্যপ্রাচ্যে জ্বালানী সংকটের প্রভাবে বাগেরহাটের মোল্লাহাটেও বড় চিত্র ফুটে উঠেছে তেল পাম্পগুলোতে। উপজেলার পাম্পগুলোতে ভোর থেকে তেল কিনতে আসা মানুষের দীর্ঘ সারি। তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও পাচ্ছে না তেল। আর কৃষকেরা ডিজেল পেলেও তা চাহিদার তুলনায় অতিসামান্য যার কারনে সেচ নিয়ে পড়তে হচ্ছে বিপাকে।
ভুক্তভুগিরা জানান, উপজেলার পাম্পগুলোতে দীর্ঘ কয়েকদিন ধরে তেল সংকট চরমে পৌছিয়েছে। অনেকে বাইক-যানবহন তেল না পেয়ে কর্মস্থলে বা জরুরী কাজ করতে পাচ্ছে না, কোথাও যাবে তা তেলের অভাবে জীবন যাত্রা ব্যাহত হচ্ছে। তবে সবচাইতে বেশি সংকটে আছে মোটরসাইকেল চালকেরা। উপজেলার পাম্পগুলোতে পর্যাপ্ত পেট্রোল-অকটেনের অভাবে দীর্ঘ লাইনে দাড়িয়েও তেল না পেয়ে হতাশ হয়ে বাড়িতে ফিরে যাচ্ছে।
আর কৃষকেরা জানান, তাদের ধান সেচ দিতে জ্বালানী তেল ডিজেলের জরুরী প্রয়োজন। সেইখানে তারা মাত্র ৫লিাটার তেল পাচ্ছে যা চাহিদার তুলনায় খুবই অপ্রতুল। সে কারনে মাঠে চাষাবাদ নিয়ে শংকিত। তেল না পেলে তাদের অনেক ক্ষতি হবে বলে মন্তব্য করেন।
রহিমা ফিলিং স্টেশনের মালিক নজরুল ইসলাম মিল্টন জানান, তার প্রতিদিন ৩ হাজার লিটার অকটেন ৩ হাজার লিটার পেট্রোল ১৫ হাজার লিটার ডিজেলের চাহিদা রযেছে। সেখানে চাহিদার তুলনায় এক তৃতীয় অংশ তেল দিচ্ছে ডিপো থেকে। স্বাভাবিক চাহিদার চেয়ে তিনগুন হওয়ার কারনে অনেক পাম্প তেলের অভাবে বন্ধ রয়েছে। মানুষ তেল মজুদ করার কারনে এ সংকট তৈরী হয়েছে।
উপজেলার ৬টি তেল পাম্পের একই চিত্র দেখা গেছে। মানুষ অতিরিক্ত তেল মজুদ করা বন্ধ করলেই তেল সংকট হবে না বলে তারা মন্তব্য্য করেন।
