ভাণ্ডারিয়ায় খোলস বদলে ব্যানার পরিবর্তন তাঁতীলীগ নেতা সম্রাটের
01/01/1970 12:00:00ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
২৪ এর গণআন্দোলনের মুখে আওয়ামীলীগ সরকারের বিদায়ের পরপরই খোলস পাল্টে বিএনপিতে ঘেঁষেন পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়ন তাঁতী লীগের সাধারণ সম্পাদক মো. ইয়ামিন ওসমান সম্রাট। গত ৫ আগস্ট পর তাঁতীলীগ নেতা সম্রাট বিএনপির রাজনীতিতে সরব হয়ে ওঠেন।
তবে সম্রাট এক সময় ছাত্রদলের কর্মী ছিলেন পরবর্তীতে তিনি আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত হয়ে পদ বাগিয়ে দাপুটে হয়ে ওঠেন।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এর সহায়তায় ইউনিয়ন তাঁতী লীগের সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নেন তিনি। এরপর প্রতিষ্ঠা করেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মাহারাজের নামে একটি প্রতিবন্ধী বিদ্যালয়। ওই বিদ্যালয়ের নামে সম্রাট নানা ভাবে অর্থ লোপাট করেন।
গত আওয়ামী লীগের সংসদ নির্বাচনে আওয়ামীলীগের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই সম্রাট। কিন্তু ২৪ এর গণআন্দোলনের পরে ভোল পাল্টে সে নিজেকে বিএনপি'র ছাত্রনেতা দাবি করে বিএনপি'র বিভিন্ন কর্মসূচিতে সরব উপস্থিতি শুরু হয়। এমনকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিএনপি'র পক্ষে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য পদ লাভ করেন সম্রাট।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও পিরোজপুর-২ আসনের বর্তমান সংসদ সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর ছবি ব্যবহার করে দেন ঈদ শুভেচ্ছা পোস্টার সেঁটে সারা উপজেলায় ছড়িয়ে দেন। এরপর আলোচনা সমালোচনা শুরু হয় তার বিরুদ্ধে।
একই ভাবে ২৪ এর গণঅভ্যুত্থানের পূর্বে শেখ মুজিবুর রহমান, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজের ছবি সম্মিলিত ব্যানার ফেস্টুন সেঁটে ছিলেন সম্রাট।
এ পোস্টারে নামে পরিবর্তন ঘটে। আওয়ামীলীগ আমলে শুভেচ্ছা পোস্টারে লেখেন ইয়ামিন ওসমান সম্রাট আর বর্তমান বিএনপি আমলে শুভেচ্ছা পোস্টারে লেখেন মো. সম্রাট সিকদার ।
জানাগেছে, বিএনপির রাজনীতির যুক্ত হয়ে গত ২৬ শে জানুয়ারি স্থানীয় একটি বালিকা দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচিত হন একসময়ের তাঁতীলীগ নেতা সম্রাট। পরিবর্তিত পরিস্থিতিতে সম্রাটের রাজনীতির এ ভেলকিবাজি আবার সময়ে কোথায় গিয়ে ঠেকে জনমনে এ নিয়ে উঠেছে প্রশ্ন ।
উল্লেখ্য, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মো. জুয়েল মৃধার আপন বোনের ছেলে তাঁতীলীগ নেতা লীগ নেতা সম্রাট কে নিয়ে এখন ভাণ্ডারিয়ার বিএনপি'র ভেতরে নানা আলোচনার জন্ম দিয়েছে।
