মোংলায় ঘের দখল সংঘর্ষে ৬ গ্রেপ্তার
01/01/1970 12:00:00মাসুদ রানা, মোংলা
মোংলার চাদঁপাই ইউনিয়নের কালিকাবাড়ি এলাকায় ৩০ বিঘার একটি চিংড়ি ঘেরের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে বুধবার (১৮ মার্চ) দুপুরে কানাইনগর এলাকায় ঘটে যাওয়া এই রক্তক্ষয়ী সংঘাতের ঘটনায় উভয় পক্ষের অন্তত ২১ জন গুরুতর জখম হয়েছিলো ।
বৃহস্পতিবার ঘটনায় মামলার পর দুপক্ষের ৬ জনকে গ্রেপ্তার করে মোংলা থানা পুলিশ ।বিষয়টি নিশ্চিত করেন ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন । জাকির গ্রুপের মামলার বাদী রুবি বেগম ও রশিদ এবং সেলিম গ্রুপের বাদী মোঃ রফিক।
তিনি আরো জানান,মোংলার কালিকাবাড়ি এলাকায় একটি চিংড়ি ঘেরের দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় মামলার পর ৬ জনকে মোংলা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। রশিদ গ্রুপের রশিদ সহ ৩ জন সেলিম,ওহিদ, ফরিদ এবং জাকির গ্রুপের সোরহাপ ও আলামকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে । বাকী আসামীদের গ্রেপ্তারের চেস্টা চলছে ।
উল্লেখ্য বুধবার দুপুরে ওই চিংড়ি ঘেরের দখলকে কেন্দ্র করে সেলিম হাওলাদারের পক্ষে আঃ রশিদ গ্রুপ ও জাকির গ্রুপের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে কানাইনগর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে রশিদ গ্রুপের কাশেম, জাফর, ওহিদ, লাখী বেগম, জাহিদ, ফরিদ ও ওহিদুল সহ ১১ জন রক্তাক্ত জখম হয়।
অন্যদিকে জাকির গ্রুপের মালেক, আলাম, আঃ সোরাপ ব্যাপারী, কালাম, ওসমান, আলামিন ও রোকেয়া বেগম সহ অন্তত ১০ জন আহত হয়।এদের মধ্যে দুই জনকে খুলনা মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।
মোংলা উপজেলায় প্রায় ৭৫টি মাছের ঘের দখলের ঘটনা ঘটেছে।
