Logo
table-post
সুন্দরবনে জেলে অপহরণ
01/01/1970 12:00:00

মাসুদ রানা,মোংলা
মুক্তিপনের দাবিতে  সুন্দরবনের  চাঁদপাই রেঞ্জ এলাকা থেকে কাঁকড়া ধরার সময়  এক জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা । আল আমিন বাহিনীর পরিচয়ে ১৬ মার্চ রাত ১০ টায়  অপহরণ করা হয় ওই জেলেকে। অপহৃত জেলে হলেন  মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের বকুল তলা গ্রামের রাজ্জাক শেখের  ছেলে মিজান শেখ ( ৪০)

ফিরে আসা তার সাথে থাকা তারই চাচতো ভাই জেলে আল আমিন শেখ বলেন,  পাশ সংগ্রহ করে মাছ  কাঁকড়া শিকারের জন্য বনে যান। তারা ১৪ মার্চ সুন্দরবনে প্রবেশ করে। এক পর্যায়ে মাছ ও  কাকড়া শিকারের জন্য সুন্দরবনের খালে অবস্থান করছিল তারা । এ সময়  বনদস্যু আল আমিন বাহিনী  ঘিরে ফেলে। এরপর নৌকা  থেকে উঠিয়ে নেয়া হয় জেলে মিজান শেখকে। আর সাথে থাকা তার চাচতো ভাই  আমিন শেখ কে ( তাঁকে)  ছেড়ে দেয় নৌকা সহ বাড়িতে মুক্তিপনের টাকার খবর পাঠাতে।  মিজান শেখকে মুক্তির জন্য ৬০ হাজার  টাকা  দাবী করে বনদস্যু আল আমীন বাহিনী।

অপহরণের বিষয়ে  তার বড় ভাই হুমায়ন শেখ (৫৫)  একটি লিখিত অভিযোগ দায়ের করেন মোংলা থানায় অজ্ঞাতনামা  বনদস্যু আল-আমিন বাহিনীর বিরুদ্বে।

তার বড় ভাই আরো বলেন,  ঋণ করে  বনে গিয়েছিল ছোট ভাই । এখন চালান তুলতে না পারার পাশাপাশি মুক্তিপণ দিয়ে  ছাড়াতে হবে। আল আমিন বাহিনী মুক্তিপণ  বাবদ  ৬০ হাজার টাকা দাবি করেছে। এমন দুরাবস্থার মধ্যে পড়ায় পরিবারের সবাই  তারা খুব দূশ্চিন্তা গ্রস্ত হয়ে পড়েছেন বলে মন্তব্য করেন।

মোংলা থানায় অভিযোগের বিষয়ে  ডিউটি অফিসারের (এ এস আই মহরম ) কাছে জানতে চাইলে তিনি বলেন, এখনো কেউ এমন অভিযোগ জমা দেয় নি। তবে থানায়  অন্য  কোনো    উর্ধ্বতন কর্মকর্তার কাছে দিয়েছে কিনা তিনি খোজ নিয়ে জানাবেন বলে জানায় তিনি।
 

@bagerhat24.com