প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চাইলেন এমপি মশিউর রহমান
01/01/1970 12:00:00স্টাফ রিপোর্টার
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া চেয়েছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত টাকা এবং শাড়ী মানবিক সহয়তা হিসেবে দুস্থ ও গরীবদের মাঝে বিতরণকালে তিনি এ দোয়া চান। বুধবার (১৮ মার্চ) বেলা ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য অধ্যক্ষ মশিউর রহমান খান এ নগদ টাকা বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা জামায়াতে ইসলামীর সাধারন সম্পাদক জাহিদুজ্জামান নান্নার সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শরিফুল হাসান অপু, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী মুনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. ফজুলল হক, জেলা বিএনপির সদস্য রুনা গাজী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বীর মুক্তিযোদ্ধা শিকদার আব্দুল আলী, উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মোঃ কামরুল ইসলাম ও উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি জিহাদ বিন সিরাজ।
এ বছর চিতলমারী উপজেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ১৫০ জনকে জনপ্রতি ২ হাজার নগদ টাকা তুলে দেওয়া হয় এবং ২৩৩ জন মহিলার বাড়িতে শাড়ি পাঠানো হয়েছে।
