Logo
table-post
বাগেরহাটে আইজিপির বাড়ির বিদ্যুৎ সংযোগ তার চুরির ঘটনায় গ্রেপ্তার ৩
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বাগেরহাট শহরের আমলাপাড়ার বাড়িতে বিদ্যুৎ সংযোগের সার্ভিস তার চুরির ঘটনায় ৩ জনকে  গ্রেপ্তার করছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া বিদ্যুৎ সংযোগের সার্ভিস তার।

গ্রেপ্তারকৃত হলো, মো রবিউল ইসলাম (২৮), আব্দুর কাদের (২৪) ও মো চঞ্চল শেখ (৩৮)। এদের বাড়ি বাগেরহাটের বিভিন্ন এলাকায়।  

এই চুরির ঘটনায় বুধবার দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার মো. হাছান চৌধুরী তার অফিসে প্রেস ব্রিফিং করে জানান, প্রকৃতপক্ষে আইজিপির শহরের বাসভবনে কোন ধরণের চুরির ঘটনা ঘটেনি। প্রকৃত ঘটনা হল সোমবার রাত ১১টার শুরু হওয়া ঝড়-বৃষ্টির সময় আইজিপির শহরের বাসভবনের বিদ্যুৎ সংযোগের সার্ভিস তার ছিড়ে ওয়ালের বাইরে সড়কের উপর পড়ে যায়। পরে সড়কে পড়ে থাকা  তারগুলো চোরেরা নিয়ে যায়।

বিষয়টি থানা পুলিশের নজরে আসার পর মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে খোয়া যাওয়া তার উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
 

@bagerhat24.com