মোংলায় বেকারি-মিষ্টির দোকানে ভ্রাম্যমান আদালত: খাবারে নিষিদ্ধ রঙের ব্যবহার
01/01/1970 12:00:00
মাসুদ রানা,মোংলা
ভোক্তা অধিকার সংরক্ষণ ও মানসম্মত খাবার নিশ্চিত করতে মোংলা সরকারি বালিকা বিদ্যালয় সংলগ্ন একটি বেকারি ও সাতক্ষীরা ঘোষ ডেয়ারি মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করেছেন মোংলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
সোমবারর পরিচালিত এই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির কারনে কয়েকটি প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা গেছে, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে সহকারী কমিশনার (ভূমি) বিভিন্ন মিষ্টির দোকান ও বেকারির কারখানায় আকস্মিক পরিদর্শন করেন। এসময় দেখা যায়, দোকানে বাসি ও নোংরা পরিবেশে মিষ্টি সংরক্ষণ করা হচ্ছে এবং নোংরা পরিবেশে বিস্কুট ও পাউরুটি তৈরি করা হচ্ছে।
এছাড়া বিএসটিআই-এর অনুমোদনহীন রঙ ব্যবহারের প্রমাণ মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে সংশ্লিষ্ট বরিশাল বেকারীকে
২০ হাজার টাকা ও মিস্টির দোকানে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ জানান, "জনস্বাস্থ্য রক্ষায় আমাদের এই অভিযান নিয়মিত চলবে। যেসব অসাধু ব্যবসায়ী অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি করে মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। আজ কয়েকজনকে সতর্কতামূলক জরিমানা করা হয়েছে এবং ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।"
অভিযান চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং স্যানিটারি ইন্সপেক্টর উপস্থিত ছিলেন। প্রশাসনের এই উদ্যোগকে সাধারণ ক্রেতারা সাধুবাদ জানিয়েছেন।"
