ফকিরহাটে ব্যক্তিগত উদ্যোগে ২৫ কেজি করে চাল পেল ৩০০ পরিবার
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে ব্যক্তিগত উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলার পাগলা দেয়াপাড়া এলাকায় ৩০০ দরীদ্র পরিবারকে ২৫ কেজি করে চাউল, নগদ টাকা ও নতুন কাপড় বিতরণ করা হয়েছে। পাগলা দেয়াপাড়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ফেরদাউস আলমের ব্যক্তিগত উদ্যোগে এসব দরীদ্র পরিবারের মাঝে ২৫ কেজি করে চাউলসহ বিভিন্ন দরীদ্রদের মাঝে নগদ আড়াই লাখ টাকা, শাড়ি-লুঙ্গি ও পাঞ্জাবী প্রদান করা হয়।
সোমবার (১৬ মার্চ) বেলা ১১টায় এসব বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেখ ইউসুব আলী, শেখ আবুল কালাম, শেখ কামরুজ্জামান, শেখ ওমর ফারুক, শেখ মিজানুর রহমান ও শেখ খায়রুল বাসার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে এই চাল, টাকা ও নতুন কাপড় পেয়ে এসব পরিবারের সদস্যরা অত্যান্ত খুশি হয়েছেন। তারা জানান এসব পেয়ে অনেক উপকার হয়েছে। সমাজসেবক ফেরদাউস আলম ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সহ তাদের জন্য দোয়া করেন। বিশিষ্ট সমাজ সেবক ফেরদাউস আলম দীর্ঘদিন ধরে তার নিজ এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা সহ অসহায় মানুষের পাশে থাকেন বলে স্থানীয়রা জানান। তিনি কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনাতামূলক বিভিন্ন কাজ করেছেন। অসহায় পরিবারকে সহযোগিতা করা, মশা নিধনে বিভিন্ন বাড়ির চারপাশে ওষুধ স্প্রে করা সহ নানাবিধ কাজ করেছেন।
এছাড়াও চলাচলে অনুপোযোগি কয়েকটি রাস্তায় মাটি ও ইটের সলিং নির্মান সহ বিভিন্ন রাস্তার দুইপাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করেছেন।
