Logo
table-post
ফকিরহাটে পিকআপ ভ্যানের চাপায় পথচারী নিহত
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে পিকআপ ভ্যানের চাপায় বাদল রায় চৌধুরী (৫৩) নামের একজন পথচারী নিহত হয়েছেন। খুলনা-ঢাকা মহাসড়কের উপজেলার টাউন-নওয়াপাড়া মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বাদল রায় চৌধুরী উপজেলার পিলজংগ গ্রামের মৃত অনন্ত রায় চৌধুরীর ছেলে। 

স্থানীয়রা জানান, রবিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৮টা দিকে পথচারী বাদল রায় চৌধুরী মহাসসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি অজ্ঞাত পিকআপভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি গুরুত্ব আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনা পর দ্রুত পিকআপভ্যানটি পালিয়ে গেছে।

মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো: আসাদুজ্জামান হাওলাদার বলেন, দুর্ঘটনার বিষয়টি তিনি অবগত হয়েছেন। ঘাতক পিকআপ ভ্যানের সন্ধান করা হচ্ছে। কিভাবে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। 

@bagerhat24.com