মোংলায় মহিলা দলের সহ-সভাপতির বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী আটক
01/01/1970 12:00:00মাসুদ রানা,মোংলা
বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের থানা শাখার সহসভাপতি তানিয়া বিশ্বাস ( লিথি) এর ঘর থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে কোস্ট গার্ড। এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী এলাকাবাসীরা জানায়, ১৩ মার্চ শুক্রবার বিকাল ৫টায় বাগেরহাটের মোংলা থানাধীন চিলা বাজার সংলগ্ন এলাকার একটি বসত ঘরে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। এসময় ঐ বসত ঘর থেকে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদসহ ১ জন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি শান্ত পাড়ই মোংলা থানার চাঁদপাই ইউনিয়নের দক্ষিণ কাইনমারী গ্রামের পিতর পাড়ই এর পুত্র ।
এলাকাবাসী আরো জানায়, আটক মাদক কারবারি অভিজিৎ পাড়ই শান্ত মোংলা থানার জাতীয়তাবাদী মহিলা দলের সহ সভাপতি তানিয়া বিশ্বাস (লিথির) স্বামী। তানিয়া বিশ্বাস লিথির উপস্থিতিতেই তার বসত ঘর থেকে কোস্টগার্ড এই বিপুল পরিমাণ বিদেশী মদ উদ্ধার করে। অভিযানে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে লিথির স্বামী শান্ত পাড়ই দৌড়ে পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়।
এ বিষয়ে জানতে চাইলে তানিয়া বিশ্বাস লিথি বলেন তার বসত ঘর থেকে মাদক উদ্ধারের ঘটনা স্বীকার করে। তিনি আরো বলেন, তার স্বামী ওয়ার্ড বিএনপির সদস্য। বিপুল পরিমাণ বিদেশী মদ তাদের নয়, এই মদের মালিক তার স্বামীর পরিচিত এক ব্যাক্তির কিন্তুু ঐ ব্যাক্তির নাম কৌশলে এড়িয়ে যান । তারা শুধু তাদের ঘরে এগুলো রাখতে দিয়েছিল বলে জানায় তিনি।
মোংলা থানা মহিলা দলের সাধারণ সম্পাদক লিপি বেগম বলেন, অপরাধী কোন দলের না। আর মাদকের সাথে জড়িত থাকলে আইন সবার জন্য সমান তাতে দলের যত বড়ই নেত্রী হোক না কেন? মাদকের ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না, বিএনপির দলীয় চেয়ারম্যান ও মাননীয় প্রধাণমন্ত্রী তারেক রহমান সহ স্থানীয় এমপি ও প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম মহোদয়ের মাদকের বিরুদ্বে জড়িত দের কঠিন শাস্তির হুশিয়ারি রয়েছে। সাংগঠনিক ভাবে তার অপরাধের জন্য দলের উর্ধতন নেতাদের সাথে আলোচনা করে ব্যাবস্থা নেয়া হবে বলে জানায় তিনি।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, শুক্রবার তাদের অভিযানে ১৯৭ বোতল বিদেশী মদ সহ অভিজিৎ পাড়ই শান্তকে আটকের তথ্য এক প্রেস নোটের মাধ্যমে নিশ্চিত করেন।
তিনি প্রেস নোটে আরো জানায়, জব্দকৃত মদ ও আটক শান্ত পাড়ই কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন চলমান বলে জানায় কোস্টগার্ড পশ্চিম জোনের পক্ষ থেকে।
