Logo
table-post
রামপালে সড়ক দূর্ঘটনায় ১৪ জন নিহতের ঘটনায় বিভিন্ন সংগঠনের শোক
01/01/1970 12:00:00

রামপাল প্রতিনিধি

রামপালে বাস- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে বিএনপি নেতা আব্দুর রাজ্জাক এর একই পরিবারের ১০ জনসহ ১৪ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন বিভিন্ন প্রতিষ্ঠান ও সংঘঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

রামপাল উপজেলা প্রশাসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস তামান্না ফেরদৌসি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার ও রিচার্স সেন্টারের পরিচালক রেজা সেলিম, প্রেসক্লাব রামপাল এর আহবায়ক মোতাহার হোসেন মল্লিক, সদস্য সচিব মো. মেহদী হামান, এম, এ সবুর রানা, এ, এইচ নান্টু, সুজন মজুমদার। মোংলা ঘোষিয়াখালী চ্যানেল রক্ষা সংগ্রাম কমিটির আহবায়ক এ্যাডভোকেট মহিউদ্দিন শেখ, রামপাল সরকারি কলেজের অধ্যক্ষ আ. হান্নান, ভাগা সুন্দরবন মহিলা কলেজের অধ্যক্ষ ইজারদার নাহিদুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির নেতা আবুল বাশার, মো. আলী আসগর, মো. ইজাদুল হক, শেখ জাকির হোসেন প্রমুখ।

উল্লেখ, গত বৃহস্পতিবার দুপুর ৩ টার সময় খুলনা-মোংলা মহাসড়কের বেলাই ব্রীজের কাছে বাংলাদেশ নেভির বাস ও বরযাত্রী বোঝাই মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৪ শিশুসহ মোট ১৪ জন নিহত হন। এমন মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

@bagerhat24.com