Logo
table-post
সাংবাদিক নকিব মিজানুর রহমানের পিতা নকীব আশরাফ আলীর দাফন সম্পন্ন
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বাগেরহাটে সাংবাদিক নকিব মিজানুর রহমানের পিতা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক নকীব আশরাফ আলীর দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল ইউনিয়ন পরিষদ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

দীর্ঘ কর্মজীবনে তিনি স্বাস্থ্য বিভাগে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। মানবিকতা ও সেবামূলক মনোভাবের জন্য এলাকাবাসীর কাছে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় একজন মানুষ।

তার মৃত্যুতে বাগেরহাট প্রেসক্লাব ও জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. আবু সাঈদ শুনু, সহ-সভাপতি এস এম রাজ, সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন, সহ-সাধারণ সম্পাদক মো. ইয়ামীন আলী ও দপ্তর সম্পাদক এস এম সামছুর রহমান শোক প্রকাশ করেছেন। এছাড়াও জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ শওকত হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহাগ হাওলাদারসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, নকীব আশরাফ আলী ছিলেন অত্যন্ত সৎ, ধর্মপরায়ণ ও পরোপকারী মানুষ। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

@bagerhat24.com