Logo
table-post
কচুয়ায় সাংবাদিকের পিতার দাফন সম্পন্ন
01/01/1970 12:00:00

কচুয়া প্রতিনিধি
বাগেরহাটের কচুয়া উপজেলার বিলকুল গ্রামের বাসিন্দা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক নকীব আশরাফ আলী (৮০) আর নেই। বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


মরহুম নকীব আশরাফ আলী বাগেরহাটের সাংবাদিক নকিব মিজানুর রহমানের পিতা। তিনি দীর্ঘদিন স্বাস্থ্য বিভাগের সঙ্গে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে এলাকায় একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন।

শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ১০টায় মরহুমের নিজ বাড়িতে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাক্সক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। 

কচুয়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যে থেকে শোক প্রকাশ করেছেন, বাগেরহাট টুয়েন্টিফোর এর সম্পাদক খোন্দকার নিয়াজ ইকবাল, দৈনিক আজকের  সংবাদের কচুয়া প্রতিনিধি শুভংকর দাস বাচ্চু, দৈনিক জন্মভুমির  কচুয়া প্রতিনিধি ফরিদুর রহমান শামিমসহ  বিভিন্ন পত্র পত্রিকার সাংবাদিক বৃন্দ। মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
 

@bagerhat24.com