Logo
table-post
রামপালে চলাচলের রাস্তা কেটে জমি- সরকারি খাল দখল চেষ্টার অভিযোগ
01/01/1970 12:00:00

রামপাল প্রতিনিধি

রামপালের গিলাতলা গ্রামে চলাচলের রাস্তা কেটে সরকারি খাল ও ঘর নির্মাণ করে জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (০৯ মার্চ) সকাল ৮ টায় গিলাতলা কলেজের দক্ষিণ পাশের ব্রীজের কাছে।

লিখিত অভিযোগে গিলাতলার মৃত মল্লিক নূর মোহাম্মাদের স্ত্রী মর্জিনা বেগম জানান , উপজেলার গিলাতলার গ্রামের নোনা পুকুরের খালের পাশে চলাচলের রাস্তা কেটে মৎস্যঘের ঘিরে নেয় একই এলাকার আবু তাহের মল্লিক, মতি শেখ ও মাসুম মীর। বিগত সময়ে আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে সরকারি নোনা পুকুরের খালটি দখল করে মাছ চাষ করে আসছে। এবার তারা মর্জিনা বেগমদের জমি দখলের জন্য রাস্তা কেটে খালের সাথে মিশিয়ে দেয়। এছাড়াও প্রতিপক্ষ জমিতে ঘর তুলে জমি দখলের চেষ্টা করে। এতে ভুক্তভোগী জমির মালিকেরা ক্ষতিগ্রস্ত হবেন এবং কয়েকটি পরিবারের সদস্যদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করেন।

অভিযোগের বিষয়ে মতি শেখের সাথে কথা হলে তিনি জানান, জমি তাহের ও তাদের। নোনা খাল জমাভুক্ত খাল, সরকারি খাল নয়। তবে রাস্তা কাটার বিষয়ে তিনি কিছু বলেননি।

এ বিষয়ে রামপাল থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের কাছে জনতে চাইলে তিনি লিখিত অভিযোগ পেয়েছেন মর্মে নিশ্চিত করে বলেন আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

@bagerhat24.com