Logo
table-post
বাগেরহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বাগেরহাটের রামপাল উপজেলায় গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পর্যায়ে দ্রুত ও সহজ বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মধ্যে মতবিনিময় ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য এই সভার আয়োজন করা হয়।

সোমবার (৯ মার্চ) সকাল ১১টায় রামপাল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিস তামান্না ফেরদৌসী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রাম আদালতের ডিস্ট্রিক্ট ম্যানেজার নাজমুল হাসান। সভায় রামপাল উপজেলার আওতাধীন দশটি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

সভায় গ্রাম আদালতের বর্তমান কার্যক্রম, অগ্রগতি, বিভিন্ন চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে করণীয় বিষয়েও দিকনির্দেশনা প্রদান করা হয়।

বক্তারা বলেন, গ্রাম আদালত গ্রামীণ জনগণের জন্য সহজলভ্য ও দ্রুত বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বল্প সময়ে ন্যায়বিচার পৌঁছে দিতে এই ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই এর কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

পুরো সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমন্বয়কারী মনিরুল হক সরদার।

@bagerhat24.com