Logo
table-post
বাগেরহাটে ঈদযাত্রা নিরাপদ করতে পুলিশের উদ্যোগ
01/01/1970 12:00:00

বাবুল সরদার
বাগেরহাটে ঈদযাত্রা নিরুপদ্রব করতে সভা অনুষ্টিত হয়েছে। দুপুরে বাগেরহাট পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী (বিপিএম) এর সভাপতিত্বে অনুষ্টিত এ সভায় আন্ত:জেলা বাস, ট্রাক মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সভায় পুলিশ সুপার যেকোন অবস্থায় অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেস বিহীন গাড়ি চলাচল এবং যাত্রী হয়রানীর বিরুদ্ধে সকলের সহযোগীতা কামনা করেন। একইসাথে অজ্ঞানপার্টি ও মলমপর্টিসহ অপরাধী চক্রের তৎপরতা রোধে পুলিশকে সর্বাত্মক সহয়তা এবং চ^াঁদাবাজীর ও যাত্রীদের যেকোন ভোগান্তির ব্যাপারে বাস মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দকে সর্তক থাকার আহব্বান জানান।’ এসপি মোহাম্মদ হাছান চৌধুরীর ভাষায়, ঈদে যাত্রীসেবা নিশ্চিত ও নিরাপদ করতে সমন্বিত ভাবে আমরা সকলে কাজ করব। আইনের লঙ্ঘন কোন অবস্থায় কাম্য নয়।’


সভায় বাস মালিক সমিতির নেতৃবৃন্দ জানান, সমিতির সদস্যদের নির্ধারিত চাঁদার তালিকা সমিতির কার্যালয়ে প্রকাশ্যে টাঙ্গানো হয়েছে। কোন প্রকার চাঁদাবাজীর প্রশ্রয় তারা দেবেন না।


এসময় বাস, ট্রাক মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ বেপরোয়া মাদক ব্যবসায়ীদের উপদ্রব রোধে জেলা পুলিশের দৃষ্টি আকর্ষন করেন। এসময় পুলিশ সুপার বলেন, ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রীয় জীবনে মাদক অভিশাপ। মাদকের বিরুদ্ধে সন্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। এজন্য বাস মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ-সদস্যসহ প্রতিটি ধর্মীয় প্রতিষ্টানে এবং শিক্ষাঙ্গনে নিরবিচ্ছিন্ন সচেতনতামূলক প্রচার-প্রচারণার পাশাপশি সমন্বিত উদ্যোগে উদ্বুদ্ধকরন জরুরী।’


সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আবু রাসেল, ট্রাফিক ইন্সপেক্টর মো: মাজহারুল ইসলাম, ডিআইওয়ান ওবায়েদুর রহমান, জেলা বাস, ট্রাক মালিক ও শ্রমিক সমিতির নেতা সরদার লিয়াকত আলী, নিখিল চন্দ্র, শাহজাহান মিনা, শেখ আতাহার আলী, জিয়া উদ্দিন সেখ, শেখ মাহাবুব রহমান, স্বপন কুমার দাস, কাজী আ: হাকিম, মো: এনামুল ইসলাম, আবুল কালাম আজাদ, শহিদুল ইসলাম ফকির প্রমুখ। 

@bagerhat24.com