ফকিরহাটের পিলজংগে ইফতার ও দোয়া মাহফিল
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের টাউন নওয়াপাড়ার শাহী মহল্লায় অবস্থিত বায়তুন নাজাত জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি ও আসন্ন পিলজংগ ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মীর মোশারেফ হোসেনের নিজস্ব উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন, মসজিদের খতিব মাওলানা মোঃ আবুল বাসার।
আনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি নেতা মোঃ খায়রুজ্জামান, মোঃ আবু সফিয়ান, ওর্য়াড বিএনপি নেতা মোঃ ফিরোজ শেখ, মানিক শেখ, হোসেন আলী, কালাম শেখ, বাচ্চু বিশ্বাস, রবিউল ইসলাম রুবেল, সরদার মনিরুজ্জামান মনি, স্বেচ্ছাসেবকদল নেতা নাসিম মল্লিক, সাহেব শেখ, যুবদল নেতা ইমদাদুল হক, ছাত্রদল নেতা মোঃ তানভীন আহম্মেদ ও হাবিবুর রহমান সহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
