ফকিরহাটে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য রেজাউল গ্রেপ্তার
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাট মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য কাজী রেজাউল ইসলাম (৪০)কে গ্রেপ্তার করেছে। সে উপজেলার ছোট বাহিরদিয়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১টায় দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এএসআই অসিম রায় ও এএসআই মিন্টু বিশ্বাস সহ পুলিশের একটি দল উপজেলা ছোট বাহিরদিয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ আরো জানায়, গ্রেপ্তারকৃত রেজাউল ইসলাম একজন আন্ত:জলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানার চারটি ডাকাতী মামলার ওয়ারেন্ট রয়েছে এবং সে পালাতক আসামী।
ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো: সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে বুধবার সকালে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
