জমাজমি সংক্রান্ত বিরোধে বিধবা নারী গুরুত্বর আহত
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট সদরের আড়পাড়া এলাকায় জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে মারপিটের শিকার হয়েছেন বিধবা এক নারী ও দুই সন্তানের জননী শিরিন জামান।
শুক্রবার (২৭ ফেব্রæয়ারী) বেলা তিনটার দিকে বারুইপাড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের আড়পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহত ঐ বিধবা মহিলাকে ফকিরহাট উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, আড়পাড়া গ্রামের মৃত কামরুজ্জামান লাচ্চুর স্ত্রী শিরিন জামান (৪১) এদিন বেলা তিনটার দিকে নিজ বাড়ী থেকে ঘেরের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু বাড়ীর সামনে রাস্তায় উঠতেই সেখানে তার প্রতিপক্ষ ৫/৭ জন ব্যক্তি তাঁকে বেধড়ক মারপিট করে। এসময় তার ডাক চিৎকারে বাড়ীর মধ্য থেকে তার সস্তানরা ছুটে আসলে প্রতিপক্ষের লোকজন তাদের উপরও হামলা চালায়। এতে তারা ২/৩জন সমান্য আহত হয়।
এসময় গুরুত্বর আহত শিরিন জামানকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরির্পোট লেখা পর্যন্ত বাগেরহাট সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছিল।
