রামপালে ঘের দখল চেষ্টা, হুমকির অভিযোগ
01/01/1970 12:00:00রামপাল প্রতিনিধি
রামপালে মৎস্য ঘের দখল চেষ্টা ও হুমকির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ঘের মালিক রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সিকিরডাঙ্গা গোগপার গ্রামের অহিল উদ্দিন শেখের ছেলে আতিয়ার শেখ সিকিরডাঙ্গা মৌজায় থাকা মো. রফিকুল ইসলামের মৎস্যঘেরটি ৫ বছরের জন্য লিজ নিয়ে মৎস্য চাষ করে আসছেন। যার মেয়াদ কাল ২০২৫ সাল থেকে ২০২৯ সাল পর্যন্ত। ঘেরে তিনি বিভিন্ন প্রজাতির চিংড়ী, কার্প ও কাকড়া চাষ করে আসছেন। গত ইংরেজি ১৮ ফেব্রুয়ারি বুধবার দুপুর অনুমান আড়াইটার সময় একই গ্রামের আবুবকর শেখ, আইয়ুব আলী শেখ, সোহাগ শেখ ও বাবুল শেখ ঘেরে থাকা মাছ লুট করা শুরু করে বলে তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন। তবে কত টাকার মাছ লুট করেছেন সেটি তিনি উল্লেখ করেননি।
অভিযোগের বিষয়ে আবুবকর শেখের মোবাইল ফোনে কল করলে তিনি রিসিভ না করে কেটে দেন। অপর অভিযুক্ত সোহাগ শেখের মুঠোফোনে কথা হলে তিনি জানান, আবুবকর ওই ঘের করেন, তিনি পোন ছাড়ার সময় তার সাথে ছিলেন। তবে তিনি জানান, আবুবকর ওই ঘেরে আগে মৎস্য চাষ করতো, পরে সেটি আতিয়ার নিয়ে নেয়।
রামপাল থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুনের দৃষ্টি আকর্শন করা হলে তিনি তদন্ত করে ব্যাবস্থা নিবেন বলে জানান।
