Logo
table-post
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক মাসুম হাওলাদারকে দেখতে ঢাকায় হাসপাতালে ছুটে গেলেন সাবেক সচিব বাবলু
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক মাসুম হাওলাদারের শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর হাসপাতালে ছুটে গেলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও বাংলাদেশ বিসিএস অফিসার্স ফোরামের বাগেরহাট জেলা সভাপতি, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ফরিদুল ইসলাম বাবলু।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে তিনি ঢাকার হলি ক্রিসেন্ট হাসপাতালের দ্বিতীয় তলার ৬ নম্বর কেবিনে চিকিৎসাধীন মাসুম হাওলাদারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক মাসুম হাওলাদার বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সার্জন অধ্যাপক ডা. মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসা গ্রহণ করছেন।

জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে কচুয়া উপজেলা থেকে বাগেরহাট শহরে ফেরার পথে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের ফতেপুর এলাকায় একটি বিপরীতমুখী ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই তাকে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসা নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

সংশ্লিষ্ট চিকিৎসক জানান, তার হাঁটুতে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতির দিকে এবং চিকিৎসকরা আশাবাদী যে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠবেন।

@bagerhat24.com