Logo
table-post
মোল্লাহাটে দুই সংসদ সদস্যের শুভেচ্ছা বিনিময়, উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার
01/01/1970 12:00:00

মোল্লাহাট  প্রতিনিধি
মোল্লাহাটে বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ এবং বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোঃ মশিউর রহমান খান পৃথকভাবে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন।


ঢাকা থেকে নিজ নিজ নির্বাচনী এলাকায় ফেরার পথে বৃহস্পতিবার বাদ জোহর মোল্লাহাট উপজেলা মডেল মসজিদে নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ উপস্থিত মুসল্লি ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। একই দিন বাদ আসর একই মসজিদে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোঃ মশিউর রহমান খান পৃথকভাবে মতবিনিময় করেন।


এ সময় উভয় সংসদ সদস্যকে জামায়াত এবং ১১ দলীয় জোটের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান। উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির হাসমত আলী সরদার, সেক্রেটারি হাফেজ মোঃ হেদায়েত উল্যাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।


মতবিনিময়কালে দুই সংসদ সদস্যই বলেন, দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে হবে। তারা সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে জনগণের প্রত্যাশা পূরণে অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ, অবকাঠামো উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।


নবনির্বাচিত দুই সংসদ সদস্য এলাকার জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং আগামী দিনে ঐক্যবদ্ধভাবে কাজ করে মোল্লাহাটসহ সংশ্লিষ্ট এলাকাকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

@bagerhat24.com