Logo
table-post
ফকিরহাটে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারকে তিনবান ঢেউটিন, ৯হাজার টাকার চেক ও শুকনা খাবার দেয়া হয়েছে।

জানা যায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের মৌভোগ পশ্চিমপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় দিনমজুর ইসরাফিল শেখের বসতঘর পুড়ে যায়। এতে পরিবারটি ঘরবাড়ি ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে চরম দুর্ভোগে পড়ে। 

বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুনসহ অন্যান্যরা। এই সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন, প্রাকৃতিক দুর্যোগ বা অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সরকার সবসময় রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

@bagerhat24.com