ফকিরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: আহত নারীর মৃত্যু, আশঙ্কাজনক স্বামী ঢাকায় রেফার
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে গ্রীন লাইন পরিবহনের ধাক্কায় আহত ভ্যানযাত্রী পারভীন বেগম (৪৫) নামের এক নারী চিকিৎসাধিন অবস্থায় মারা গেছেন। তিনি বুধবার (১৮ ফেব্রƒয়ারি) ভোর রাতের দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। নিহতের স্বামী আতিয়ার রহমানকে (৫৫) মুমুর্য অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বুধবার দুপুরে ঢাকায় প্রেরণ করা হয়েছে।
মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক (ওসি) মো: আসাদুজ্জামান হাওলাদার ও পারিবারিক সুত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ ফেব্রæয়ারি) সন্ধ্যার দিকে, উপজেলার শুভদিয়া ইউনিয়নের হাজরা-৬নং ওর্য়াডের বাসিন্দা আতিয়ার রহমান ও তার স্ত্রী পারভীন আক্তার নিজ বাড়ী থেকে ভ্যানযোগে কাটাখালী হয়ে ফকিরহাট উপজেলার একটি হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছিলেন। এসময় তাঁরা খুলনা-ঢাকা মহাসড়কের পিলজংগ এলাকায় এসে পৌছালে ঢাকা থেকে ছেড়ে আসা গ্রীন লাইন নামের একটি যাত্রীবাহী পরিবহনের সাথে সাজোরে ধাক্কা লাগে।
এতে ভ্যান ছিটকে পড়ে ওই দম্পত্তি গুরুত্বর আহত হন। আহতদেরকে দ্রæত উদ্ধার করে প্রথমে উপজেলা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে অবস্থার চরম অবনতি হলে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় বুধবার ভোরে পারভীন বেগম মারা যান। এবং একই দিন দুপুরে মুমুর্য অবস্থায় উন্নত চিকিৎসার জন্য নিহতের স্বামী আতিয়ার রহমানকে ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে নিহতের পুত্র ইমরান হোসেন জানান। পুলিশ পরিবহনটিকে আটক করেছে।
