Logo
table-post
দীর্ঘ ৩৮ বছর ধরে মঞ্জুর দখলে থাকা আসন এবার বিএনপির নিয়ন্ত্রণে
01/01/1970 12:00:00

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর  দীর্ঘ ৩৮ বছরের দুর্গ ভেঙে প্রায় ৩০ বছর পরে পিরোজপুর-২ (ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ) সংসদীয় আসনে বিজয় লাভ করেছেন জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন।

সংসদীয় আসন ১২৮ পিরোজপুর-২ আসনটিতে ১৯৮৬ প্রথম সংসদ সদস্য নির্বাচ হয় জাতীয় পার্টি থেকে মনিরুল ইসলাম মনির, পরে ১৯৮৮ সালে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু সংসদ সদস্য নির্বাচিত হন।

 এই আসনটি বেশিরভাগ সময় জাতীয় পার্টি (জেপি)'র চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর দখলেই ছিল।

মূলত এই আসনে তার রাজনৈতিক প্রভাবাধীন ছিল প্রায় ৩৮ বছর এই অঞ্চলের প্রতিনিধিত্ব করেন তিনি, যা ২৪ সালের নির্বাচনে তা ভেঙে যায়, শিষ্যর কাছে পরাজিত হন তিনি।

২০২৬ সনের ১২ ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৩০ বছর পরে এই আসনটিতে আহম্মদ সোহেল মনজুর সুমন ধানের শীষ প্রতীক নিয়ে বিজয় লাভ করেন।

নির্বাচনী ফলাফল বিশ্লেষণ করলে দেখা পিরোজপুর-২ আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দা  করলেও ভোটের লড়াই হয়েছে বিএনপি মনোনীত প্রার্থী আহম্মদ সোহেল মনজুর সুমন ও বাংলাদেশ জামায়েত ইসলামী মনোনীত প্রার্থী আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মেজো ছেলে শামীম সাঈদী।

বিএনপি মনোনীত প্রার্থী আহমদ সোহেল মঞ্জুর সুমন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লক্ষ ৫ হাজার ১ শত ৮৫ ভোট পেয়ে বিজয়ী হন 

আর নিকটতম প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়েত ইসলামের মনোনীত প্রার্থী শামীম সাঈদী পেয়েছেন ৯৬ হাজার ৮ শত ৯৭ ভোট পেয়ে দ্বিতীয় হন।

অন্যান্য পাঁচজন প্রার্থী নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী মোট প্রাপ্ত বৈধ ভোটের আট ভাগের এক ভাগ এর কম ভোট পাওয়ায় জমানো হারান। 

উল্লেখ্য ১৯৯৬ সালে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য নুরুল ইসলাম মঞ্জুর সুযোগ্য উত্তরসূরী আহমেদ সোহেল মনজুর সুমন বিএনপি থেকে মনোনয়ন পেয়ে ধানের শীষ প্রতীকে বিজয় লাভ করেন।

নবনির্বাচিত সংসদ সদস্য সোহেল মঞ্জুর সুমন বলেন, আগামী দিনের রাষ্ট্র পরিচালনায় বিএনপির সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা রয়েছে । আমরা সেটা বাস্তবায়ন করব এবং আজকে থেকে নির্বাচনে যে কমিটমেন্ট গুলো করেছি সেগুলো বাস্তবায়নে কাজ শুরু করব একই সাথে সবাইকে ধৈর্য ধরে বিএনপি'র এই পরিকল্পনায় অংশ নেওয়ার আহ্বান জানান সংবাদ সদস্য।

@bagerhat24.com