প্রথমবার এমপি হয়েই প্রতিমন্ত্রী লায়ন ফরিদ, মোংলায় খুশির বন্যা
01/01/1970 12:00:00মাসুদ রানা,মোংলা
বাগেরহাট -৩ (মোংলা ও রামপাল) আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই চমক দেখালেন লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন তিনি। ৩৫ বছর পর আওয়ামী লীগের দূর্গ ভেঙ্গে এই আসনে তিনিই প্রথম বিএনপির সংসদ সদস্য হিসেবে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছেন। তিনি বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।
এদিকে এই খবর ছড়িয়ে পড়ার পর মোংলা ও রামপালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে। এলাকায় মানবিক কাজ করা ড. ফরিদুল ইসলাম বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ১ লাখ দুই হাজার ১৯৩ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হন তিনি। এলাকায় তিনি বিনামূল্যে কয়েক লাখ মানুষের চোখের চিকিৎসাসহ অসহায় মানুষকে সহায়তা করে ব্যাপক প্রশাংসা পান।
বিএপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মোংলা পৌর বিএনপির সভাপতি জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হোসেন পনি বলেন, ড. ফরিদুল ইসলাম প্মরতিন্ত্রী হয়েছেন। এ খবরে শুধু দলের নেতা-কর্মীই নন, পুরো বাগেরহাট জেলাবাসীই আনন্দিত।
