Logo
table-post
ফকিরহাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তুতি সভা
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৭ ফেব্রæয়ারি) বেলা ১১টায় উপজেলা সম্প্রসারিত কমপ্লেক্স ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। 

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. শরিফ নেওয়াজ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী মো: আজিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, হিসাব রক্ষক কর্মকর্তা খান আসাদুজ্জামান সহকারী প্রোগ্রামার মো. আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোড়ল নুর মোহম্মদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা আমির মাওলানা এবিএম তৈয়াবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 
 

@bagerhat24.com