Logo
table-post
বাগেরহাটে যুবদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার
বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে নির্বাচনোত্তর সহিংসতায় এবার জেলা সদরের বিষ্ণুপুর ইউনিয়নের মান্দ্রা গ্রামে যুবদল নেতা আলিমুজ্জামান রানার বাড়ীতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। রবিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এই যুবদল নেতার টিনশেড বাড়ীতে প্রতিপক্ষ দলের দুবৃর্ত্তরা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। ফায়ার সাভির্সের সদস্যরা ঘটনাস্থলে পৌছাবার আগেই অসবাবপত্র ও ১০ লখ টাকার মালামালসহ টিনসেড বাড়ীটি সম্পুর্ন পুড়ে শেষ হয়ে যায়। রাতেই সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় বিষ্ণুপুর ইউনিয়নে চরম উত্তেজনা বিরাজ করছে।

বাগেরহাট সদরের বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক পদপ্রার্থী আলিমুজ্জামান রানা তার বাড়ীতে অগ্নিসংযোগের জন্য প্রতিপক্ষ জামায়াতের নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করে বলেন, এরআগে সংসদ নির্বাচনের পর দিন সকালে বিজয়ী জামায়াত প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদের নেতাকর্মীরা আমার বাড়ীসহ মাদ্রা গ্রামে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক শরিফুল ইসলাম মিরাজসহ বিএনপির নেতাকর্মীদের ১২টি বাড়ীতে হামলা ও ভাংচুর করা হয়। রবিবার দিবাগত রাতে আমার বাড়ীতে আগুন দিয়ে পালিয়ে যাবার সময় জামায়াত নেতাকমীদের স্থানীয় লোকজন দেখতে পেয়েছে। আগুনে আমার বসত ঘরের অসবাবপত্র ও ১০ লখ টাকার মালামালসহ টিসেড বাড়ীটি সম্পুর্ন পুড়ে শেষ হয়ে গেছে। যুবদল নেতার বাড়ী আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার খবর যেয়ে সকালে জেলা ও উপজেলা বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিএনপির প্রার্থী ব্যারিষ্টার শেখ মোহাম্দ জাকির হোসেনসহ বিএনপি নেতৃবৃন্দ এঘটনায় জামায়াত নেতাকর্মীরা জড়িত বলে অভিযোগ করেছেন। 

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম খান জানান, বিষ্ণুপুর ইউনিয়নের মান্দ্রায় যুবদল নেতা রানার বসত বাড়ীতে আগুন দেয়ার খবর পেয়ে সেনাবাহিনী, ফায়ার সার্ভিসসহ আমরা থানা পুলিশ ঘটনাস্থলে যাই। জড়িত দুবৃর্ত্তদের আটকে পুলিশের অভিযান চলছে। এরআগে এই এলাকায় নির্বাচনোত্তর সহিংসতার ঘটনায় মামলা হয়েছে। দুইজনকে গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে। 
 

@bagerhat24.com