Logo
table-post
তারেক রহমানকে অভিনন্দনে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ
01/01/1970 12:00:00

স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপারসন তারেক রহমান-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল। সংগঠনটির শীর্ষ নেতৃত্ব নতুন সরকারের প্রতি আস্থা প্রকাশ করে দেশের চলমান অস্থিরতা কাটিয়ে স্থিতিশীলতা ফেরানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন।

সংগঠনের চেয়ারম্যান মো. সোলায়মান মিয়া বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ওপর হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ, স্মৃতিচিহ্নে ভাঙচুর ও লুটপাটের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন সরকার দায়িত্বশীলভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জ্বালাও-পোড়াও, খুন-ধর্ষণ ও দুর্নীতির মতো অপরাধ কমাতে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে সাধারণ মানুষের নিরাপত্তা ও ন্যায্য প্রত্যাশা পূরণে সরকার উদ্যোগী হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সংগঠনের মহাসচিব মো. শফিকুল ইসলাম বাবু জানান, রাষ্ট্রের স্থিতিশীলতা ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নতুন বিএনপি সরকারকে সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে। তিনি বলেন, আইনশৃঙ্খলা উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করতে প্রস্তুত মুক্তিযোদ্ধা সন্তান সংসদ।

 

@bagerhat24.com