Logo
table-post
ফকিরহাটে বেগম খালেদা জিয়া’র আত্নার মাগফেরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল
01/01/1970 12:00:00

ফকিরহাট প্রতিনিধি
বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র বিদেহী আত্নার মাগফেরাত কামনায় স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লখপুর ইউনিয়ন বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে লখপুর বাজারাস্থ দলীয় কার্যালয়ে এই স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক শেখ শরিফুল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ বসির উদ্দিন সেতু, জেলা যুবদল নেতা লিটু, ওয়ার্ড বিএনপি নেতা মোঃ ইরান হোসেন, শেখ আবু বক্কার, মহাসিন মোড়ল, যুবদল নেতা মোঃ তারেক শেখ, আলম শেখ, বাদশা শেখ, মোঃ আল আমীন শেখ, সোহাগ হোসেন, ছাত্রদল নেতা আশিক আহম্মেদ, লিটু ও রাজু আহম্মেদ প্রমুখ। 

দোয়া পরিচালনা করেন, মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম। 

 

@bagerhat24.com