Logo
table-post
মোরেলগঞ্জে নবনির্বাচিত এমপিকে নিয়ে জামায়াতের শৃঙ্খলা বিভাগের শোকরানা সভা
01/01/1970 12:00:00

মোরেলগঞ্জ প্রতিনিধি
মোরেলগঞ্জে নির্বাচন পরবর্তী শোকরানা সভা করেছে জামায়াতে ইসলামী। সদস্য সমাপ্ত গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে মোরেলগঞ্জ-শরণখোলা আসনে দায়িত্বরত দলটির শৃঙ্খলা বিভাগ শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১১টা দিকে এসিলাহা উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী থেকে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। সভায় বিভিন্ন ইউনিয়ন ও দলটির পৃথক পৃথক শাখা থেকে নব নির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীমকে ফুলেল শুভেচ্ছা জানান। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মো. শাহাদাৎ হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর, নির্বাচনকলীন চিফ এজেন্ট হাফেজ মো. সুলতান আহমেদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাষ্টার মনিরুজ্জামান, পৌর আমীর মো. রফিকুল ইসলাম ও শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি মো. আব্দুল মান্নান।

সভায় প্রধান অতিথি বলেন, এ জনপদের সকল শ্রেণি, পেশা, ধর্ম ও বর্ণের মানুষের যান-মালের নিরাপত্তা দেওয়াই হবে আমাদের(জামায়াতের) প্রথম কাজ। এখানে কোন বিশৃঙ্খলা, চাঁদাবাজি, দুর্ণীতি, জুলুম থাকবেনা। সকলকে সাথে নিয়ে এলাকার উন্নয়নমূলক কাজের রূপরেখা তৈরী ও তা বাস্তবায়ন করা হবে।

নবনির্বাচিত এমপি অধ্যক্ষ আব্দুল আলীম দলের নেতাকর্মীসহ সকলকে ধৈর্যধরে একসাথে পথ চলারও আহ্বান জানান। 

 

@bagerhat24.com