Logo
table-post
চিতলমারীতে ভোট পড়েছে ৬৩ ভাগ, উৎসবমুখর সারাদিন
01/01/1970 12:00:00

চিতলমারী প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনের চিতলমারী উপজেলায় শতকরা প্রায় ৬৩ ভাগ ভোট পড়েছে। এখানে ৪৯টি ভোট কেন্দ্রে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচনকে ঘিরে সারাদিন ছিলো কঠোর নিরাপত্তা। বৃহস্পতিবার (১২ ফেব্রæয়ারী) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশী। এ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল ভোট প্রদান করেছেন চিংগড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান আড়ূয়াবর্নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন। বাগেরহাট-১ আসনে (চিতলমারী-মোল্লাহাট ও ফকিরহাট) বিএনপি, জামায়াত ইসলামী, জাতীয় পার্টি, এবি পার্টি, মুসলিম লীগ ও ২জন সতন্ত্র প্রার্থীসহ মোট ৮জন প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেন। এ রিপোর্ট লেখাকালীন বিভিন্ন কেন্দ্র থেকে উপজেলা সদরের কন্টোল রুমে ফলাফল গ্রহণ চলছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চিতলমারী উপজেলায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ উপজেলায় মোট ভোটারের শতকরা প্রায় ৬৩ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেছেন।

@bagerhat24.com