Logo
table-post
মোরেলগঞ্জে উৎসবের সাথে চলছে ভোট গ্রহন
01/01/1970 12:00:00

মশিউর রহমান মাসুম 
বাগেরহাটের মোরেলগঞ্জে সকাল সাড়ে ৭ টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। দলের নেতাকর্মী থেকে শুরু কর৷ সাধারণ ভোটারেরা উৎসবের সাথে ভোটাধিকার প্রয়োগ করছেন। 


মোরেলগঞ্জে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৪ হাজার প্রায়। এর মধ্যে আজ বৃহস্পতিবার গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে বেলা ২ টা পর্যন্ত ৪০ শতাংশ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে উপজেলা কন্ট্রোলরুম সূত্রে জানা গেছে। 

বেলা ১ ট থেকে ৩টা পর্যন্ত অধিকাংশ কেন্দ্র ছিলো ভোটার শূণ্য। বেলা ৩ টার পরে কেন্দ্রগুলোতে আবারও ভোটার উপস্থিতি বাড়তে শুরু করেছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. হাবিবুল্লাহ বলেন, সবার সহযোগীতায় ও ভোটারদের অংশ গ্রহনে মোরেলগঞ্জে উৎসবের সাথে ভোট চলছে। শেষ মুহূর্ত পর্যন্ত এখানে শতকরা ৬০ ভাগ ভোটার উপস্থিত হতে পারে। 

@bagerhat24.com