মোংলায় জামায়াত বিএনপির নির্বাচনী জনসভার মাঠ পরিস্কার করলো থানা ও পৌর স্বেচ্ছাসেবক দল
01/01/1970 12:00:00মাসুদ রানা,মোংলা
মোংলায় পরিবেশদূষণ রোধে বিশাল দুইটি নির্বাচনী জনসভা মাঠের ময়লা-আবর্জনা পরিস্কার করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এস,এম পলাশ ও সদস্য সচিব ফকির মোঃ জুয়েল পৌর সেচ্ছাসেবকদলের যুগ্ন-আহাবয়ক মোঃ সেলিম রেজা, মোঃ সোহেল রানা'র তত্ত্বাবধানে মঙ্গলবার সকালে থানার সামনের হেলিপ্যাড ও পিছনের অপর খেলার মাঠটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা পরিবেশ দূষণকারী পলিথিনসহ বিভিন্ন ময়লা-আবর্জনা পরিস্কার করে স্বেচ্ছাসেবক দলের থানা ও পৌর নেতা-কর্মী।
এর আগে সোমবার বিকেলে হেলিপ্যাড মাঠে জামায়াতে ইসলামীর ও থানার পিছনের খেলার মাঠে শেষ নির্বাচনী জনসভা করে বিএনপি। এতে উভয় মাঠই বিভিন্ন ধরণের ময়লা-আবর্জনায় ছেয়ে যায়। পরে বাগেরহাট-০৩ আসনের (মোংলা-রামপাল) বিএনপি মনোনীত প্রার্থী ও পরিবেশবিদ লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নির্দেশনায় স্বেচ্ছাসেবক দল মাঠের সেসব ময়লা-আবর্জনা পরিস্কারের উদ্যোগ নেয়। ময়লায় মাঠ দুইটি খেলাধুলার অনুপযোগী হয়ে পড়েছিল।
পৌর সেচ্ছাসেবকদলের যুগ্ন-আহাবয়ক মোঃসেলিম রেজা বলেন, সোমবার এ দুইটি খেলার মাঠের একটি জামায়াত ও আরেকটি বিএনপি নির্বাচনী সমাবেশ করে। পরে রাতে পরিবেশবিদ লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম আমাদেরকে সেই ময়লা-আবর্জনা পরিস্কারের দায়িত্ব দেন। এরপর আমরা মঙ্গলবার সকালে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা সেই ময়লা-আবর্জনা পরিস্কার করে তা ডাম্পিং করেছি। মাঠে বেশির ভাগই ছিল পরিবেশদুষণকারী পলিথিন।
