ফকিরহাটে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীর বিশাল নির্বাচনী জনসভা
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট-১ আসন (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) এর বিএনপি’র মনোনীত ধানের শীষের প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের নির্বাচনী বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রæয়ারি) বিকেল ৫টায় ফকিরহাট কাজী আজহার আলী কলেজ মাঠে এই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
এ জনসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল। এতে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা।
উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম এর সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, সাংগঠনিক সম্পাদক খান লিয়াকত আলী, নোমান আল মেহেদী, সাবেক আহবায়ক ফকির শহিদুল আলম ও বিএনপি নেতা কবির হোসেন।
প্রধান অতিথি ও সংসদ সদস্য পদপ্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল বলেন, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে যা কিছু করার দরকার তাই করা হবে। শুধু তাই নয়, অত্র অঞ্চলের জলবদ্ধতা নিরসন কল্পে কাজ করা সহ কৃষি ও মৎস্য অধ্যাসিত এলাকায় চাষীদের সুবিধার্থে এখানে একটি হিমাগার তৈরী করার উপর গুরুত্বরোপ করে বলেন, মাদক মুক্ত সমাজ গড়ার পশাপাশি বেকার যুবকদের কাজ দেওয়ার সহ ভাল উদ্যোক্তা তৈরী করা জন্য তিনি ধানের শীষে ভোট দিয়ে সকলকে দেশ ও জাতির উন্নয়নে পাশে থাকার উদ্যাত্ব আহবান জানান।
