ফকিরহাটে জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভা
01/01/1970 12:00:00ফকিরহাট প্রতিনিধি
ফকিরহাটে বাগেরহাট-১ আসন (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) এর বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাড়িপাল্লা প্রতিকের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে রবিবার (৮ ফেব্রæয়ারি) সন্ধ্যায় ফকিরহাট আদর্শ বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসন এর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফকিরহাট উপজেলা শাখার আমির মাওলানা এবিএম তৈয়াবুর রহমান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখার সেক্রেটারী শেখ আবুল আলা মাসুম ও সহকারি সেক্রেটারি শেখ সুমন হোসেনের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট বায়তুল মাল সেক্রেটারী মাওলানা আবু বকর সিদ্দিক, নির্বাচনী প্রধান এজেন্ট অধ্যাপক মোফাজ্জল হায়দার, এনসিপি’র বাগেরহাট জেলার সিনিয়র সদস্য মো: লাবিব আহমেদ, এনসিপি’র ফকিরহাট উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিস এর ফকিরহাট শাখার সভাপতি মাওলানা মুরাদুল ইসলামসহ অন্যান্যরা।
