Logo
table-post
রামপালে আহত ছাত্রদল নেতা সাগরের পাশে নেতৃবৃন্দ
01/01/1970 12:00:00

রামপাল প্রতিনিধি
রামপালে আহত ছাত্রদল নেতা সাগর মুন্সীকে দেখতে যান উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধা ৬ টায় উপজেলার বড়দূর্গাপুর গ্রামে আহত ছাত্রদল নেতা সাগরকে দেখতে যান উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব ও বার এট ল এর শিক্ষার্থী মো. রবিউল ইসলাম।

এসময় তিনি আহত সাগরের পাশে কিছু সময় অতিবাহিত করেন। তার পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তার চিকিৎসার দায়িত্বভার গ্রহন করেন। এ ছাড়াও তিনি বাগেরহাট-৩ আসনের ধানের শীষের প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের পক্ষে প্রচারণায় অংশ নেন।

তিনি হুড়কা ইউনিয়নের জিরোপয়েন্ট, দূর্গাপুর, রাজনগর, কালেখারবেড় ও গৌরম্ভা এলাকায় প্রচার প্রচারণায় অংশ নেন। এ সময় তার সাথে বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

@bagerhat24.com